ইত্তেফাক রিপোর্ট
এভারেস্টজয়ী এম এ মুহিত এবার নেপাল-তিব্বত সীমান্তের হিমলুং পর্বতশিখরে অভিযানে যাচ্ছেন। তার সঙ্গী হচ্ছেন ইকরামুল হাসান। হিমালয়ের ২৩ হাজার ৩৮০ ফুট উচ্চতায় প্রথমবারের মতো তারা বাংলাদেশের পতাকা উড়াবেন। আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হবে তাদের এই অভিযান। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় দুই বাংলাদেশি অভিযাত্রীর হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। সংবাদ সম্মেলনে ব্র্যাকের চেয়ারপার্সন হোসেন জিল্লুর রহমান, নেপাল দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স ধন বাহাদুর ওলি, অ্যান্টার্কটিকা ও সুমেরুর অভিযাত্রী ইনাম আল হক প্রমুখ উপস্থিত ছিলেন। এই অভিযানের পৃষ্ঠপোষকতা করছে ইস্পাহানি টি লিমিটেড ও আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড।