বুধবার ৪৬, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, তেজকুনিপাড়া, তেজগাঁও, ঢাকায় অবস্থিত ঢাকা মহানগর আনসার (ডিএমএ) কার্যালয়ে ঢাকা রেঞ্জ ও ঢাকা মহানগরে কর্মরত প্রায় ২৫ হাজারের অধিক অঙ্গীভূত আনসারদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এমআই রুম উদ্বোধন করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাহিনীর উক্ত ডিএমএ অফিসে এমআই রুমের শুভ উদ্বোধন করেন। এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আসিফ ইকবাল, উপ-মহাপরিচালক (ঢাকা রেঞ্জ ও ঢাকা মহানগর আনসার) মো. ফিরোজ খান, উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্নেল মো. কামাল মামুন, উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) মো. শাহ্বুদ্দিন, সুপার, আনসার-ভিডিপি হাসপাতাল, ডা. আরিফ আনোয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সংশ্লিষ্ট সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঢাকা রেঞ্জ ও ঢাকা মহানগর আনসার (ডিএমএ)-এর তত্ত্বাবধানে উক্ত এমআই রুমটি পরিচালিত হবে।—প্রেস বিজ্ঞপ্তি