শোক সংবাদ

আতোয়ার রহমান

সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়ন পরিষদের চার বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতোয়ার রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবত্ ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। গতকাল শুক্রবার সকাল সাড়ে এগারোটায় রসুলপুর বাজার প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে তার স্ত্রীর পাশে দাফন করা হয়।