উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মহাজোটকে আবারো বিজয়ী করতে হবে ------ভেড়ামারায় হাসানুল হক ইনু

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, উন্নয়ন, শান্তি ও মুক্তিযুদ্ধের ধারা অব্যাহত রাখতে মহাজোট তথা শেখ হাসিনাকে আবারো বিজয়ী করতে হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আরেক বার বাংলার মাটি থেকে জঙ্গিবাদী, আগুনসন্ত্রাসী, সম্প্রদায়িক ও রাজাকারদের বর্জন করতে হবে জনগণকে। গতকাল সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া ভেড়ামারার বাসস্ট্যান্ডে নির্বাচনী গণসংযোগে তিনি একথা বলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর ভেড়ামারা-মিরপুরের মহাজোটের শরীক দলের প্রার্থী হাসানুল হক ইনু নৌকা প্রতীক নিয়ে গণমানুষের মাঝে প্রচারণা শুরু করেন। এ সময় কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এস এম আনছার আলীসহ জাসদ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।