যুক্তরাষ্ট্রে বরফ ঝড়ে একজনের মৃত্যু হয়েছে। বিদ্যুত্হীন হয়ে পড়েছে প্রায় তিন লাখের বেশি মানুষ। এক হাজার ফ্লাইট বাতিল করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। রাস্তায় দুই ফুট বরফ জমে গেছে। গাড়ি চলাচলও বন্ধ হয়ে গেছে। গতকাল সোমবার বিভিন্ন এলাকায় বরফ জমতে দেখা গেছে। খবর রয়টার্সের
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, ঝড় সমুদ্রের দিকে ধাবিত হচ্ছে। তবে এরপরও চলতি সপ্তাহজুড়ে ঠান্ডা অব্যাহত থাকবে। সংস্থার আবহাওয়া বিশেষজ্ঞ বব ওরাভেক জানান, নর্থ ক্যারোলিনার জর্জিয়ায় একজন মারা গেছে। ক্যারোলিনা এবং ভার্জিনিয়ায় বরফের পরিমাণ আরো বাড়তে পারে। ওরাভেক জানান, বরফের সঙ্গে বৃষ্টিও মিশেছে। এর ফলেই পরিষ্কার দেখা যাচ্ছে। গত ২৪ ঘন্টায় যা ঘটেছে তার চেয়ে এখনকার অবস্থা ভাল। খারাপ কিছু ঘটার আশংকা ছিল। আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভার্জিনিয়ার হোয়াইটটপ এবং পশ্চিমাঞ্চলের পবর্তাঞ্চলে সবচেয়ে বেশি বরফ পড়েছে। এখানে রাস্তাঘাটে দুই ফুটের বেশি বরফ জমেছে। নর্থ ক্যারোলিনার ম্যাথিউসে এক চালকের মৃত্যু হয়েছে। আর কয়েকজন যাত্রী আহত হয়েছে। বিদ্যুত্ বিভাগ জানিয়েছে, ক্যারোলিনা, টেনেসিস এবং ভার্জিনিয়ায় তিন লাখের বেশি গ্রাহক বিদ্যুত্হীন হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের ষষ্ঠ ব্যস্ততম ডগলাস আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক হাজার ফ্লাইট বাতিল করেছে।