ছবি ও গল্প

২৭ সেপ্টম্বর ছিল শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এ দিনটি পালন করেন অপু বিশ্বাস। বাবা-মায়ের সঙ্গে প্রায়ই ছবিতে দেখা যায় জয়কে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন জয়ের জনপ্রিয়তাও কম নয়। তারকা দম্পতির সন্তান হওয়ায় তাকে নিয়ে দর্শকদের বাড়তি আগ্রহ রয়েছে। ৩ বছর পার করেছে এই ক্ষুদে তারকা

 

০০০

৩৭ বছর পার করলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। তার জন্মদিনে কাপুর পরিবার যেন তারকা সমাবেশে ঝলমলে হয়ে ওঠে। রণবীরের বাবা ঋষি কাপুর সম্প্রতি ক্যান্সারের চিকিত্সা করিয়ে দেশে ফিরেছেন। স্ত্রী নীতু সিং কাপুরকে সঙ্গে নিয়ে ছেলের জন্মদিনের পার্টিতে উপস্থিত হন তিনি

 

০০

ভিন্ন এক আয়োজনে মুখোমুখি হচ্ছেন সালমান ও মাধুরী। আজ থেকে ভারতীয় চ্যানেল কালারসে প্রচার হবে ‘বিগ বস’-এর ১৩তম মৌসুম। এরইমধ্যে ‘বিগ বস ১৩’-এর ঘর এবার কিভাবে সাজানো হয়েছে তার বেশ কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায় ‘বিগ বগ’-এর ঘরে থাকবেন মাধুরীও