সুন্দরবনে হগলডুরা খাল থেকে দুই জেলে অপহূত

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের রায়মঙ্গল নদী সংলগ্ন হগলডুরা খালে মাছ ধরার সময় দুই জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে বনদস্যু জিয়াবাহিনী। গতকাল শনিবার ভোরেরদিকে জিয়াবাহিনী অস্ত্রেরমুখে জেলেদের অপহরণ করে। অপহূত জেলে হলেন-শ্যামনগর উপজেলার পার্শ্বেখালি গ্রামের মোকছেদ গাজীর ছেলে সাহাদাত হোসেন (৩০) ও কালিঞ্চি গ্রামের সবেদ আলী গাজীর ছেলে পিয়ার আলী (২৮)।

কৈখালি স্টেশন কর্মকর্তা কামরুল ইসলাম জেলে অপহরণের বিষয়ে সত্যতা স্বীকার করেছেন। তবে কেউ অভিযোগ করেনি বলে জানান।