ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আরো এক জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে মৃত্যুর সংখ্যা ১২ জন। হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকাল নয়টায় ঐ রোগীর মৃত্যু হয়। তার নাম সিরাজুল ইসলাম (৪০)। তিনি ফরিদপুরের সালথা উপজেলার মৃত শেখ ফেলুর ছেলে।
জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর সকালে জ্বর নিয়ে এই হাসপাতালে ভর্তি হন তিনি। গত রাত থেকেই তার অবস্থার অবনতি হয়। গতকাল শনিবার সকালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. কামদা প্রসাদ সাহা।