পাবনায় জুয়া খেলার অভিযোগে আটক ১৩

পাবনা প্রতিনিধি

পাবনার সদর থানা পুলিশ দাপুনিয়া কচুয়া এলাকায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাস দিয়ে জুয়া খেলার অভিযোগে ১৩ জনকে আটক করেছে। এ সময় ১১ হাজার ৯৪৬ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়। ১৩ জনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, পাবনা সদর থানা এলাকাকে সন্ত্রাস, মাদক ও জুয়ামুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।