মিঠাপুকুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

মিঠাপুকুরে ১০০ পিস ইয়াবাসহ চার মামলার আসামি মাদক ব্যবসায়ী আবু তাহের দুলু ওরফে খুটা দুলুকে (৪৬) গ্রেফতার করেছে রংপুর ডিবি পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ময়েনপুর দক্ষিণপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। দুলু ময়েনপুর দক্ষিণপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।

রংপুর উত্তর ডিবি পুলিশের এসআই শফিকুল ইসলাম জানান, রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুরের ময়েনপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আবু তাহের দুলু ওরফে খুটা দুলু নামে এক মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার নামে মাদক আইনে আরো চারটি মামলা চলমান রয়েছে।