কাপাসিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৩তম জন্মদিন গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা কৃষক লীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। 

উপজেলার সনমানিয়া ইউনিয়নের মরিয়ম ভিলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগ সভাপতি আলহাজ মো. মোতাহার হোসেন মোল্লা। উপজেলা কৃষক লীগ সভাপতি মজিবুর রহমান আঙ্গুরের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ভাগিনা, বিশিষ্ট শিল্পপতি ও কেন্দ্রীয় কৃষক লীগের উপদেষ্টা আলম আহমেদ।