উপজেলা পরিষদ সভাকক্ষে গতকাল সোমবার বিকেলে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলার নবাগত জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. তারিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, সাংবাদিক রিয়াজ মাহমুদ মিঠু, মানবাধিকার কমিশন ভাণ্ডারিয়া আঞ্চলিক শাখার সভাপতি মো. ছগির হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান শিমুল রেজা প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, মো. হুমায়ুন কবিরসহ সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধিরা। জেলা প্রকাশক বলেন, বর্তমান সরকারের অধীনে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়ে এগিয়ে চলছে। তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে এদেশের মানুষ দেশের যে কোনো প্রান্ত থেকে এখন যোগাযোগ করতে পারে। পরে জেলা প্রশাসক ভাণ্ডারিয়ার নবনির্মিত শিল্পকলা একাডেমি চত্বরে এক সাস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।