শোক সংবাদ

মনি জমান

ইন্টারস্পিডের প্রাক্তন মিডিয়া ডিরেক্টর মনি জমান, হূদরোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ১৯৫৬ সালের ৯ জুলাই পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন।

‘‘মনি আপা’’ নামেই তিনি সবার পরিচিত ছিলেন এবং সত্তরের দশকে বিজ্ঞাপনী সংস্থা ইন্টারস্পিডের মিডিয়া বিভাগে যোগদান করেন। পরবর্তীতে কয়েক দশক ধরে তিনি শ্রদ্ধেয় ছিলেন এজেন্সির সহকর্মীদের কাছেও।

গতকাল বাদ আছর জানাজার পর মনিকে রাজশাহী টিকাপাড়া কবরস্থানে দাফন করা হয়। ইন্টারস্পিডের প্রত্যেক কর্মী এবং আত্মীয়স্বজন-শুভাকাঙ্ক্ষীরা তার মৃত্যুতে শোকাহত।