কমলনগর ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

কমলনগরে ৩১পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলা সদর হাজিরহাট বাজারের হাঙেরী টেলিকম থেকে এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করে। আটককৃত হলেন- উপজেলার চর জাঙ্গালীয়া গ্রামের আবুল কালামের ছেলে মো. জাফর (২২) এবং একই গ্রামের ছাকায়েত উল্লার ছেলে হাঙেরী টেলিকমের মালিক মো. জাফর ইকবাল (৩২)।

মো. জাফর জানান তিনি রামগতি উপজেলার চর সেকান্তর নামক স্থান থেকে এই ট্যাবলেট ক্রয় করেন, তবে কার নিকট থেকে ক্রয় করেছে এমন তথ্য তিনি দিতে পারেননি। কমলনগর থানার এসআই জাহাঙ্গীর আলম জানান গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আমরা আটক করি। এ সময় তাদের নিকট থেকে ৩১পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি। তিনি আরো জানান মাদক সমূলে র্নিমূল করার করা ও মাদক মুক্ত কমলনগর গড়ার প্রত্যয়ে এই অভিযান চলবে।

ইত্তেফাক/আরকেজি