একুশে পদকপ্রাপ্ত রামু বৌদ্ধ বিহারের অধ্যক্ষ অসুস্থ সত্যপ্রিয় মহাথেরকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শনিবার বেলা ১১টার দিকে বিএসএমএমইউতে গিয়ে তিনি সত্যপ্রিয়র চিকিত্সার খোঁজখবর নেন এবং ডাক্তারদের সঙ্গে কথা বলেন। এ সময় ওবায়দুল কাদের বেশ কিছু সময় তার শয্যা পাশে অবস্থান করেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ সত্যপ্রিয় মহাথেরর চিকিত্সার নিয়মিত খোঁজখবর রাখছেন।
অসুস্থ হয়ে পড়ায় গত ২০ সেপ্টেম্বর সত্যপ্রিয়কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাতপাতালে ভর্তি করা হয়। এদিকে ওবায়দুল কাদের একই হাসপাতালে ভর্তি গাইবান্ধার সংসদ সদস্য ইউনুস আলীকেও দেখতে যান। এসময় তিনি অসুস্থ এমপির চিকিত্সার খোঁজখবর নেন।