ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের বিরুদ্ধে সশস্ত্র সংঘাতে এলে পাকিস্তানকে পস্তাতে হবে। তিনি বলেন, পাকিস্তানকে ১৯৭১ সালের চেয়ে আরো বড় ধাক্কা দিতে সক্ষম দিল্লি। গতকাল ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়েছে ভারতের দ্বিতীয় স্করপিন-ক্লাস অ্যাটাক সাবমেরিন। সেই উদ্বোধনী অনুষ্ঠান থেকেই পাকিস্তানের প্রতি হুঙ্কার ছাড়েন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, পাকিস্তানকে বুঝতে হবে যে ভারতীয় নৌবাহিনীতে আইএনএস খন্দেরি যুক্ত হওয়ায় এবার বাহিনী আরো অনেক বেশি শক্তিশালী হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা আমাদের নৌবাহিনীকে নিয়ে গর্বিত। এর আগে ১৯৭১ সালে নৌবাহিনী পাকিস্তানকে পরাস্ত করতে বিশাল ভূমিকা নিয়েছিল। -এনডিটিভি