ফরিদপুরে জাহিদুল খা হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। রবিবার বেলা পৌনে তিনটার দিকে আদালতের বিচারক মো. সেলিম মিয়া এই আদেশ দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ফরিদপুর সদর উপজেলার ধুলদী রাজাপুর গ্রামের ইসমাইল শেখের ছেলে আকাশ (১৮), একই গ্রামের কামাল শেখের ছেলে সাইফুল শেখ (২৭), কিতাব আলির ছেলে হাসেম শেখ (৩৫), শোভা খার ছেলে জাহিদ খা (২৮), মৃত আলিম বেপারীর ছেলে জুয়েল বেপারী (৩২)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২১ ডিসেম্বর রাতে তাস খেলা নিয়ে আসামিরা জাহিদুলকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ২৩ ডিসেম্বর জাহিদুলের স্ত্রী মোসা. জিয়াসমিন বেগম বাদি হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন: ৩ কি.মি. ভাঙলেও রক্ষায় উদ্যোগ ৬৫ মিটার
জেলা ও দায়রা জজ আদালতের পেশকার আওলাদ হোসেন জানান, শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। এ সময় পাঁচ আসামির মধ্যে চারজন আদালতে উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/অনি