আইডিবি-বিসেউ আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৩২তম রাউন্ডের আইটি স্কলারশিপ প্রজেক্টের গ্র্যাজুয়েটদের জন্য সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান গত ৯ ডিসেম্বর আইডিবি ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ৭টি ভিন্ন ভিন্ন কোর্সে ১৬৩ জন গ্র্যাজুয়েট তাদের প্রোফেশনাল ডিপ্লোমা সার্টিফিকেট গ্রহণ করেন। অনুষ্ঠানে আইডিবি-বিসেউ এর প্রধান নির্বাহী নিয়াজ খান, প্রিন্সিপাল প্রোজেক্ট কনসালটেন্ট সৈয়দ মোকাম্মেল হোসেন উপস্থিত ছিলেন। তারা আইটি গ্র্যাজুয়েটদের মাঝে ডিপ্লোমা সার্টিফিকেট বিতরণ করেন এবং কর্মক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজ করে সুনাম অর্জনের জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন জানান ও ভবিষ্যতে আরও সফল হওয়ার জন্য অনুপ্রেরণা প্রদান করেন।
আইডিবি-বিসেউ আইটি স্কলারশিপ একটি শিক্ষা প্রকল্প, যার মাধ্যমে ২০০৩ সাল থেকে সুবিধাবঞ্চিত মুসলমান যুবসমাজকে তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে ১ বছর মেয়াদি প্রশিক্ষণ প্রদানপূর্বক আন্তর্জাতিক মানসম্পন্ন প্রফেশনাল ডিপ্লোমা প্রদান করা হয়। এ প্রকল্পের অধীনে এ পর্যন্ত ১২,০০৭ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়। যাদের মধ্যে অধিকাংশই তথ্য-প্রযুক্তি পেশায় দেশে-বিদেশে কর্মরত আছেন। —প্রেস বিজ্ঞপ্তি