তারকা বচন

নিম্নমানের কাজকে কৌশল করে কোটি কোটি ভিউ করা হয়। ওই ভিউকে বিক্রি করা হয়। এক ধরনের অসাধু এই ভিউ ব্যবসায়ী ভিউ বাণিজ্য করছে। ভিউ ব্যবসায়ীরা নাটক সিনেমার নতুন শত্রু। সস্তা কনটেন্ট দিয়ে এরা দর্শকের রুচি নষ্ট করছে। এখানে যেহেতু সেন্সরশিপ নেই, নিজেদের বিবেকের দায় থেকে সেন্সরশিপ দরকার। আমাদের মিডিয়ার অনেকেই এই বিবেক বর্জিত কাজ করছে। এর প্রভাব সমাজের ওপর, শিল্পের ওপর পড়ছে। আবার স্ট্রিমিং সাইটগুলো যেমন নেটফ্লিক্স, ওদের একটা মান আছে। যে ধরনের কনটেন্টে আমার দেশের সংস্কৃতিকে খুঁজে পাই, সে ধরনের কাজ করতে চাই আমি।

 

ডিজিটাল প্লাটফর্মে নিম্নমানের কন্টেন্ট প্রসঙ্গে

অভিনেতা চঞ্চল চৌধুরী