ছবি ও গল্প

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবনের বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র এবং তাকে নিয়ে সৃজিত শিল্পকর্মের মাসব্যাপী ‘শেখ হাসিনা বাংলাদেশের স্বপ্রসারথি’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আয়োজনের শুরুতেই আনন্দলোকে মঙ্গলালোকে গানের সঙ্গে আলোক প্রজ্জ্বলনে অংশ নেয় মঞ্চ ও মিলনায়তন মিলিয়ে প্রায় হাজারো শিশু ও অভিভাবক। আজ কেন মোর প্রাণ সজনী গো এবং বুকের ভেতর আকাশ নিয়ে গানের সঙ্গে ২টি সমবেত নৃত্য পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বড় নৃত্য দল। সত্য বল সুপথে চল গানের কথায় সমবেত সংগীত পরিবেশন করে একাডেমির শিশু সংগীত দল

 

০০০

মাথায় লম্বা চুল, পেটা শরীর। ‘অসুর’ শিরোনামে একটি সিনেমায় এমন লুকেই হাজির হচ্ছেন কলকাতার জিত্। অসুরের ফার্স্ট লুকে জিেক দেখা গিয়েছিল ধুনিচি হাতে দুর্গার সামনে দাঁড়িয়ে থাকতে।

এবার প্রকাশ হয়েছে সিনেমাটির টিজার। বলিষ্ঠ চেহারা, লম্বা চুলে অন্যরকম দেখাচ্ছে জিেক। পরিচালক পাভেলের হাত ধরে নতুন লুকে সবাইকে চমকে দিয়েছেন এই নায়ক