‘ফাতমাগুল’

দীপ্ত টিভিতে আজ সন্ধ্যা ৬টা ও রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে তুর্কি ধারাবাহিক নাটক ‘ফাতমাগুল’। কাহিনির এ পর্যায়ে  অ্যাডভোকেট কাদির মুস্তফার অফিসে এসে তাকে সাবধান করে দেয়, সে যেন ফাতমাগুলকে আর বিরক্ত না করে। তখনই মুস্তফা জানতে পারে আসুর আসল পরিচয়। এদিকে কেরিমও সেখানে গিয়ে মুস্তফাকে শাসিয়ে আসে, কারণ তার দৃঢ় বিশ্বাস ফাতমাগুলের আসন্ন জন্মদিনে আবার কোনো পরিকল্পনা আছে মুস্তফার। জন্মদিনের উপহার হিসেবে বিয়ের পোশাক কিনে আনে কেরিম, বিয়ের প্রস্তাব দেয় ফাতমাগুলকে। কী হবে ফাতমাগুলের উত্তর? এদিকে ঘনিয়ে আসছে ১৬ জুন, কাঙ্ক্ষিত রায় ঘোষণার দিন! হাজতে বুরালের জীবন দূর্বিষহ হয়ে ওঠে। মানসিকভাবে বিপর্যস্ত বুরালকে নিয়ে শঙ্কিত হয়ে ওঠে অ্যারদোয়ান আর সেলিম। আসন্ন মামলার শুনানিকে সামনে রেখে তত্পর হয়ে ওঠে দু-পক্ষ। সাক্ষীদের হাত করতে মরিয়া হয়ে ওঠে ইয়াশারানরা। তবে তাদের দুশ্চিন্তার কারণ হয়ে ওঠে বুরাল এবং মুকাদ্দেসের সাক্ষ্য।