সিলেট অফিস
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৪৮তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা গতকাল রবিবার থেকে পুণ্যভূমি সিলেট জেলা সদরে উদ্বোধন করা হয়েছে। সিলেট জেলা স্টেডিয়ামে পাঁচ দিনের এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী এমপি, শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন ও মুনশি শাহাবুদ্দীন আহমেদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মাউশির মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক, স্বাগতিক সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মজিদুল ইসলাম। গতকাল উদ্বোধনী দিনে কোনো খেলা ছিল না। আজ থেকে শুরু হবে ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও সাঁতার ইভেন্ট। এবার চারটি ডিসিপ্লিনে সর্বমোট ৫২৮ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।