আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সের চেয়ারম্যান য়োর্গে অ্যানরো জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ফুটবল লিগের দল এলএ গ্যালাক্সির অধিনায়ক জ্লাটান ইব্রাহিমোভিচ তাদের ক্লাবে খেলতে চান। তিনি এও জানান যে বোকা তাকে বুয়েন্স এয়ার্সে আনার সক্ষমতা রাখে। সাম্প্রতিক সময়ে প্রকাশিত খবরাদিতে বোঝা যাচ্ছে জ্লাটান একটা পরিবর্তন চান এবং তার এজেন্ট মিনো রাইওলো তার ব্যাপারে বোকাকে প্রস্তাব দিয়েছে। কিন্তু এ খবরটি পরবর্তীতে সুইডিশ ফুটবলারটির এজেন্ট অস্বীকার করেন। তবে আর্জেন্টাইন ক্লাবটির চেয়ারম্যান অ্যানরো বলেছেন, জ্লাটানের যদি সে রকম আগ্রহ থাকে তাহলে তারা এটা বাস্তবায়নে সক্ষম। এ প্রসঙ্গে তিনি বলেন,‘এটা সত্যি যে ইব্রাহিমোভিচ বোকার হয়ে খেলতে চান। এটাও সত্যি যে আমরা তাকে আনার মতো পরিস্থিতিতে আছি।’