ভালো শুরু বাংলাদেশের

‘এ’ দলের শ্রীলঙ্কা সফর

  স্পোর্টস রিপোর্টার

বৃষ্টির দাপটে কয়েকবার সূচি বদলের পর অবশেষে গতকাল থেকে মাঠে গড়িয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ‘এ’ দলের প্রথম অনানুষ্ঠানিক টেস্ট ম্যাচ। টসে জিতে আগে ব্যাট করা বাংলাদেশ ‘এ’ দল প্রথম দিন শেষে ৬ উইকেটে ২৭০ রান তুলতে পেরেছে। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন জহুরুল ইসলাম অমি এবং মোহাম্মদ মিঠুন।

জহুরুল ও সাদমান ভালো একটা সূচনা এনে দেন বাংলাদেশ দলকে। দুজনে ৯০ রান যোগ করেন বিনা উইকেটে। সাদমান ১১২ বলে ৫৩ রান করে ফিরে আসেন। এর পরপরই ৪ রান করে নাজমুল হোসেন শান্ত ও ১১ রান করে মুমিনুল হক আউট হন। এখান থেকে আবার জুটি করেন জহুরুল ও মিঠুন। জহুরুল ২১০ বলে ৯০ রান করে আউট হন। আর মিঠুন ১২০ বলে করেন ৯২ রান। দিন শেষে উইকেটে আছেন সৌম্য ও মিরাজ।