গত শনিবার ঢাকা ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন শিল্পপতি ও ব্যবসায়ী খায়রুল মজিদ মাহমুদ। তিনি পেয়েছেন ৫৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জিল্লার রহমান পেয়েছেন ৩১৯টি ভোট। এই পদে তৃতীয়বারের মতো নির্বাচিত হন তিনি।
ব্যবস্থাপনা পর্ষদের নির্বাচিত সদস্যরা হলেন- ড. মো. জহিরুল ইসলাম, মাহমুদ কলি, আনহারা এম সিদ্দিকী পৃথা, নূর আফরোজ, ইফতেখার রহমান মিঠু, নিলুফার করিম, মজিবুর রহমান মৃধা, ডব্লিউ আলমগীর ভুঁইয়া, ইকবাল বাহার চৌধুরী কচি, নাজিমউদ্দিন আহমেদ। -প্রেস বিজ্ঞপ্তি