কবির কাঞ্চন
তরকারিতে সঙ্গী আমি
পেঁয়াজ আমার নাম
ক’দিন পরপর হাট-বাজারে
বাড়ে আমার দাম।
আগের মতো ঝাঁজ থাকে না
তাও রয়েছে ঠাম
হাটুরিয়া কিনতে আমায়
ঝরান মাথার ঘাম।
সিন্ডিকেটের বেড়াজালে
আটকে গেছি আমি
তাই তো আমি হাট-বাজারে
আজকে এত দামি।
মূল্য আমার শিথিল রাখতে
একটা কথা শুনুন
আমায় একটু যত্ন করে
নিজের দেশে বুনুন।