বসুন্ধরা এলপি গ্যাস লি.-এর সঙ্গে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তি অনুযায়ী বসুন্ধরা এলপি গ্যাসের ডিস্ট্রিবিউটর/ডিলারগণ ইবিএল বি টু বি পেমেন্ট সলিউশনস গ্রহণ করে ব্যবসায়িক অর্থ আদানপ্রদান করতে পারবেন। সম্প্রতি ইবিএলের হেড অফিসে বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষে হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট এবং মার্কেটিং সেক্টর-এ জেড এম আহমেদ প্রিন্স এবং জেনারেল ম্যানেজার, সেলস জাকারিয়া জালাল এবং ইবিএল রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন
০০০
ওয়ান ব্যাংক লিমিটেড এবং বে এম্পোরিয়াম লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুসারে ওয়ান ব্যাংকের ওকে ওয়ালেট গ্রাহকগণ সারাদেশে বে এম্পোরিয়ামের যে কোনো শাখায় কেনাকাটার পর ওকে ওয়ালেট দিয়ে মূল্য পরিশোধ করতে পারবেন। ওয়ান ব্যাংক লিমিটেডের হেড অব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড এজেন্ট ব্যাংকিং গাজী ইয়ার মোহাম্মদ এবং বে এম্পোরিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জিয়াউর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন
০০০
মাস্টারকার্ড দেশের বিভিন্ন ব্যাংক এবং ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কর্মরত সিনিয়র কর্মকর্তাদের জন্য সম্প্রতি ঢাকার একটি হোটেলে অপারেশন্স রিলিজ ওয়ার্কশপ এর আয়োজন করেছে। কর্মশালাটির উদ্বোধন করেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। কর্মশালাটি পরিচালনার দায়িত্বে ছিলেন অমিতাভ খান্না, ভাইস প্রেসিডেন্ট, মার্কেট ডেলিভারি এবং জয় সেখরি, ডিরেক্টর, মার্কেট ডেলিভারি, সাউথ এশিয়া, মাস্টারকার্ড
০০০
সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ‘কোরিয়া-বাংলাদেশ করিডোর ডেস্ক’ উদ্যোগটি চালু করেছে। এই ডেস্কটি একটি নিবেদিত দল দ্বারা পরিচালিত হবে এবং বাংলাদেশের ব্যবসাক্ষেত্রে কোরিয়ান উদ্যোক্তা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সাহায্য করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী মুহাম্মদ আব্দুল মান্নান। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়, বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অফিসের সিইও মো. আলকামা সিদ্দিকী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন