চট্টগ্রাম অফিস
লোহাগাড়া উপজেলায় বিদ্যালয়ের বারান্দা থেকে মো. আবু সুফিয়ান (৩৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার কলাউজান কিন্ডারগার্টেন ইনস্টিটিউটের বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি কলাউজানের নুরুল ইসলামের পুত্র। লোহাগাড়া থানা পুলিশ জানায়, সুফিয়ানের মুখ, গলা ও আঙ্গুল থ্যাঁতলানো ছিল। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।