রক্তি নদীতে চাঁদাবাজির অভিযোগে আটক দুই জনের বিরুদ্ধে মামলা

তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

তাহিরপুরের রক্তি নদীতে চাঁদাবাজির অভিযোগে আটককৃত দুই চাঁদাবাজের বিরুদ্ধে তাহিরপুর থানায় মামলা দায়ের করেছে র্যাব।

তাহিরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার সুনামগঞ্জ র্যাব-৯ এর সুবেদার মুখলেছুর রহমান বাদী হয়ে তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়নের দক্ষিণকূল গ্রামের মর্তুজ আলীর ছেলে সেলিম মিয়া (২৫) ও নোয়াহাট গ্রামের মিন্টু তালুকদারের পুত্র মৃদুল তালুকদারকে (২২) আসামি করে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করে।  তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের রবিবার সকালে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।