৯ জেলে আহত
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলারে বজ্রপাতে ৯ জেলে আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত চার জেলেকে রবিবার দুপুরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টায় কলাপাড়ার দক্ষিণে গভীর সাগরের মৌডুবি বয়া এলাকায় জাল ফেলে মাছ ধরার সময় বজ পাতের এ ঘটনা ঘটে।
বজ পাতের শিকার মাছ ধরা ট্রলার এফবি আরিফুলের মালিক শরণখোলা উপজেলার জিলবুনিয়া গ্রামের মো. আলামিন তালুকদার জানান, রাতে তার ট্রলারে জেলেরা সাগর থেকে জাল টেনে উঠাচ্ছিল। ঐ সময় ঝড়োবাতাসের সঙ্গে হঠাত্ বজ পাত হয়। এতে ৯ জেলে আহত হয়। তাদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাকিদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিত্সা দিয়ে আনা হয়েছে। বজ পাতে ট্রলারের ব্যাটারি বিস্ফোরিত হয়ে বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঐ ট্রলারে ১৭ জেলে অবস্থান করছিল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিত্সক ডা. খায়রুল বাসার জানান, আহত জেলেদের মধ্যে দুই জনের শরীর আগুনে পুড়ে গেছে এবং দুই জন কানে না শোনায় তাদের প্রাথমিক চিকিত্সা দিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।