মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা
মুক্তাগাছায় সড়কের পাশে বস্তা ভরা একজন মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকাল ৯টার দিকে উপজেলার কালিবাড়ি-চেচুয়া সড়কের হাতিল এলাকা থেকে এ কঙ্কাল উদ্ধার করা হয়। মুক্তাগাছা থানার এসআই আবুল খায়ের জানান, স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পরিত্যক্ত অবস্থায় বস্তায় রাখা কঙ্কাল উদ্ধার করা হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, তবে এ কঙ্কাল নারী নাকি পুরুষের পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।