চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কাপড় ব্যবসায়ী আব্দুল মতিন প্রধান মেম্বারকে হত্যার দায়ে চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। রবিবার চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান এই রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মতলব উত্তর উপজেলার কোয়রকান্দি এলাকার আবুল কালাম, মো. বাবুল, মো. খোকন ও কিশোরগঞ্জ জেলার কাটিয়াদী থানার আশুরকান্দা এলাকার মো. লিটন।