নন্দীগ্রামে ছয় মাদক বিক্রেতা কারাগারে

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা

পৃথক অভিযান চালিয়ে নন্দীগ্রামে ইয়াবাসহ ছয় মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে নন্দীগ্রাম থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া কারাগারে প্রেরণ করা হয়।  গ্রেফতারকৃতরা হলেন: নন্দীগ্রাম পৌর এলাকার দামগাড়া মধ্যপাড়া গ্রামের আবুল কালাম আজাদ, একই গ্রামের মালীপাড়ার সাইফুল ইসলাম, উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলী গ্রামের মজনু মিয়া, সদর ইউনিয়নের ভবানিপুর গ্রামের নুরুল ইসলাম, ভাটরা ইউনিয়নের ভরতেতুলিয়া গ্রামের সোহাগ হোসেন ও বেলঘরিয়া গ্রামের সেলিম আহম্মেদ। এর পূর্বে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পৌর এলাকার দামগাড়া যাত্রীছাউনি এলাকা থেকে ১৫ পিস ইয়াবাসহ তিন জনকে এবং উপজেলার মির্জাপুর সুখ-দুখ পুকুর এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করা হয়। 

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে। রবিবার দুপুরে তাদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।