তালায় পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালায় পুকুর থেকে ভানু বিবি (৮২) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেরছি গ্রামের আব্দুল কাজীর স্ত্রী।

রবিবার সকালে বাড়ির পাশে পুকুর থেকে লাশ উদ্ধার করে তার স্বজনরা।

নিহতের স্বামী আব্দুল কাজী জানান, শনিবার সন্ধ্যার পর থেকে ভানু বিবিকে খুঁজে পাচ্ছিলেন না তারা। অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান মেলেনি। রবিবার সকালে বাড়ির পাশের পুকুরে লাশ ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে, সন্ধ্যার পর কোনো এক সময় পানিতে পড়ে সে হয়তো আর উঠতে পারেনি।

তালা থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।