লালমোহন (ভোলা) সংবাদদাতা
লালমোহনে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মতিন নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার চরভুতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
পরিবারের দেওয়া তথ্যমতে লালমোহন থানার এসআই মাসুদ রানা জানান, প্রতিবেশি মনিরের বাগানে শ্রমিক হিসেবে নারিকেল পাড়তে গাছে ওঠে মতিন। এসময় নারিকেল গাছের ডগা ছিড়ে বিদ্যুতের তারে পড়ে। মতিন নারিকেল গাছের ডগা টানতে গেলে বিদ্যুতের তারে হাত লেগে জলসে যায়। এসময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।