পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
পাকুন্দিয়ায় চারটি মিষ্টির দোকান থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার উপজেলার মির্জাপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হাসান। প্রতিষ্ঠানগুলো হচ্ছে-কার্তিক চন্দ্র সাহার মিষ্টির দোকান, গণেশ চন্দ্র সাহার মিষ্টির দোকান, স্বপন চন্দ্র সাহার মিষ্টির দোকান ও গোবিন্দ মোদকের মিষ্টির দোকান।