ডা. সঞ্চিতা বর্মন
পায়ের গোড়ালি বা তলা ফেটে যাওয়া খুবই পরিচিত সমস্যা। একে ক্র্যাকডহিল বলা হয়। বিভিন্ন কারণে পায়ের গোড়ালি ফাটতে পারে। তবে এর অন্যতম কারণ হলো পায়ের আর্দ্রতা কমে যাওয়া। কোনো অসুখের কারণে ত্বকের আর্দ্রতা কমে গেলে পায়ের গোড়ালি ফাটতে পারে। মহিলাদের ক্ষেত্রে মেনোপজের সময়, এমন কি কারো কারো ক্ষেত্রে শীত বা গরমেও পায়ের গোড়ালি ফাটে। কারো আবার জিনগত ত্রুটির কারণে পায়ের গোড়ালি ফাটে। পায়ের গোড়ালি ফাটলে তাতে ব্যথা, ফুলে যাওয়া, হাঁটতে না পাড়া, ইনেফকশনসহ নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই সকলের উচিত পায়ের যত্ন নেওয়া। পা সবসময় পরিষ্কার রাখতে হবে। নরম ব্রাশ দিয়ে পায়ের গোড়ালি হালকা করে ঘষে কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করতে হবে। পায়ে সব সময় ময়েশ্চেরাইজার বা পেট্রোলিয়াম জেলি বা ওলিভয়েল লাগাতে হবে। পা যেন শুষ্ক ও নোংরা না থাকে সে দিকে খেয়াল রাখতে হবে। যারা ডায়াবেটিসের রোগী ও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে পায়ের বিশেষ যত্ন নিতে হবে। পায়ের গোড়ালিতে বেশিদিন ফাটা ও ইনফেকশন থাকলে চিকিত্সকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে।
লেখক : ত্বক, লেজার অ্যান্ড এসথেটিক বিশেষজ্ঞ