টঙ্গীতে ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

গতকাল রবিবার সকালে টঙ্গীর শিলমুন আকিস বেকাস লিঃ নামে একটি নির্মাণাধীন ৪তলা ভবনের  ছাদ থেকে পড়ে সুজন (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত সুজন কুড়িগ্রামের রাজিবপুর থানার নয়েরচর মিলনপুর গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে।