ধর্ষণের অভিযোগে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালকসহ দুইজনকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ। গ্রেফতারকৃত এদুজন হলে রিহ্যাবের পরিচালক শাকিল কামাল চৌধুরী ও ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার। গতকাল রবিবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।
গত বৃহস্পতিবার চাকরির প্রলোভনে রাজধানীর ধানমন্ডির একটি অফিসে নিয়ে এক তরুনীকে এ দুইজন ধর্ষণ করে। এ অভিযোগে ওই তরুণী গতকাল ধানমন্ডি থানায় তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন।
এজহারের বরাদ দিয়ে ধানমন্ডি থানা পুলিশ জানিয়েছে, মেয়েটির বাসা আদাবর এলাকায়। আনুমানিক আট মাস আগে মেয়েটির সঙ্গে ধানমন্ডি এলাকার ডেভেলপার ব্যবসায়ী শাকিল কামাল চৌধুরীর ফেসবুকে পরিচয় হয়। কথোপকথনের এক পর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। এর সূত্র ধরে মেয়েটি শাকিলের কাছে নিজের জন্য চাকরি প্রয়োজনের কথা জানান তিনি। এর পর গতকাল রবিবার দুপুরে চাকরি দেওয়ার কথা বলে ধানমন্ডিতে শাকিলের অফিসে ডাকা হয় মেয়েটিকে। সেখানে শাকিল ও মহিউদ্দিন তরুণীকে ধর্ষণ করেন। মামলার পরপরই ওই তরুণীকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।
ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) আশফাক রাজীব হাসান বলেন, মেয়েটিকে ধর্ষণের অভিযোগে শাকিল ও মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার তাদের আদালতে হাজির করা হবে।