চার জেলায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ

নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ জেলায় বিভিন্ন দলের এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে। খবর ইত্তেফাক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের।

নারায়ণগঞ্জে ১৫ প্রতীক পেলেন ৩৫ প্রার্থী, সিংহ প্রতীকে স্বতন্ত্ররা

নারায়ণগঞ্জ:একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ৩৫ জন                প্রার্থীর মধ্যে ১৫টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে দলীয় প্রতীকের বাইরে দুটি আসনের স্বতন্ত্র প্রার্থীর পছন্দের প্রতীকই ছিল সিংহ। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই প্রতীক বিতরণ করেন জেলা রিটার্নিং অফিসার রাব্বী মিয়া।

 রূপগঞ্জ আসনে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি গোলাম দস্তগীর গাজী, ধানের শীষ প্রতীক বিএনপি প্রার্থী কাজী মনিরুজ্জামান মনির, লাঙ্গল প্রতীক জাতীয় পার্টির প্রার্থী আজম খান, হাত পাখা প্রতীক ইসলামী আন্দোলনের প্রার্থী ইমদাদুল্লাহ হাসেমী, কাস্তে সিপিবির মোঃ মনিরুজ্জামান চন্দন, গোলাপ ফুল প্রতীক জাকের পার্টির মাহফুজুর রহমান, সিংহ প্রতীক স্বতন্ত্র মোঃ হাবিবুর রহমান।

আড়াইহাজার আসনে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি নজরুল ইসলাম বাবু, ধানের শীষ পেয়েছেন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ, হাত পাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নাসির উদ্দিন, কাস্তে প্রতীক পেয়েছেন কমিউনিস্ট পার্টির হাফিজুল ইসলাম।

সোনারগাঁ আসনে লাঙ্গল প্রতীক পেয়েছেন জাতীয় পার্টি দলীয় বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, ধানের শীষ পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আজাহারুল ইসলাম মান্নান, সিংহ প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, হাত পাখা পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ছানাউল্লাহ নূরী, ফুলের মালা বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী মজিবুর রহমান মানিক, কাস্তে পেয়েছেন সিপিবির আব্দুস সালাম বাবুল, তারা পেয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির এএনএম ফখরুদ্দিন ও গোলাপ ফুল পেয়েছেন জাকের পার্টির মো. মুরাদ হোসেন জামাল।

ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ আসনে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য শামীম ওসমান, ধানের শীষ পেয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মুফতী মনির হোসেন কাসেমী, হাত পাখা পেয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী শফিকুল ইসলাম, মই পেয়েছেন বাসদের সেলিম মাহমুদ, কাস্তে পেয়েছেন সিপিবির ইকবাল হোসেন, কোদাল পেয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহমুদ হোসেন, গাভী পেয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাপ এর ওয়াজিউল্লাহ মাতব্বর অজু, বটগাছ পেয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোঃ জসিম উদ্দিন।

সদর ও বন্দর আসনে লাঙ্গল পেয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য সেলিম ওসমান, ধানের শীষ পেয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী নাগরিক ঐক্যের উপদেষ্টা সাবেক এমপি এস এম আকরাম, হাত পাখা পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল কালাম মুন্সী, কাস্তে পেয়েছেন সিপিবির অ্যাডভোকেট মন্টু ঘোষ, মই পেয়েছেন বাসদের আবু নাঈম খান বিপ্লব, চেয়ার পেয়েছেন ইসলামী ঐক্যফ্রন্টের বাহাদুর শাহ মুজাদ্দেদী, দেওয়াল ঘড়ি পেয়েছেন খেলাফত মজলিশের মনোনীত হাফেজ মোঃ কবির হোসেন, গোলাপ ফুল পেয়েছেন জাকের পার্টির মোর্শেদ হাসান।

প্রতীক পেলেন গাজীপুরের ৩২ প্রার্থী

গাজীপুর:গাজীপুরের ৫টি সংসদীয় আসনে ৩২ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার নির্বাচনের রিটার্নিং অফিসার ও গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর তার কার্যালয় ভাওয়াল সম্মেলন কক্ষ থেকে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের মাঝে এ প্রতীক বরাদ্দ দেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, গাজীপুর-১ আসনে ৭ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তারা হলেন, আওয়ামী লীগের আ ক ম মোজাম্মেল হক  (নৌকা), বিএনপির চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকী (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল বাশার (হাতপাখা), বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (বিএনএফ) আরিফুল ইসলাম  (টেলিভিশন), গণফ্রণ্টের আতিক মাহমুদ (মাছ), তরিকত ফেডারেশনের  মো. হাসান উদ্দীন (ফুলের মালা) ও বাসদের মোহাম্মদ রাহাত আহাম্মেদ (মই)।

গাজীপুর-২ আসনে ৬ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তারা হলেন, আওয়ামী লীগের জাহিদ আহসান রাসেল এমপি  (নৌকা), বিএনপির মো. সালাউদ্দিন সরকার (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হারুন অর রশীদ (হাতপাখা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জিয়াউল কবীর (কাস্তে), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মো. আবদুল কাইয়ুম (মই) ও বাংলাদেশ মুসলীম লীগ সৈয়দ মোহাম্মদ আবদুল হান্নান নূর (হারিকেন)। 

গাজীপুর-৩ আসনে ৭ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তারা হলেন, আওয়ামী লীগের ইকবাল হোসেন সবুজ (নৌকা), জাতীয় ঐক্যফ্রন্টের ইকবাল সিদ্দিকী (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রহমত উল্লাহ (হাতপাখা), জাকের পার্টির মো. নাসির উদ্দিন (গোলাপফুল), তরিকত ফেডারেশনের রফিকুল ইসলাম (ফুলের মালা), জাতীয় পার্টির আফতাব উদ্দিন আহমেদ (লাঙ্গল) ও  বাসদের এস এম মফিজ উদ্দিন (মই)।

গাজীপুর-৪ আসনে ৭ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।                  তারা হলেন, আওয়ামী লীগের সিমিন হোসেন রিমি (নৌকা), বিএনপির              শাহ রিয়াজুল হান্নান (ধানের শীষ), ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের                   মো. নুরুল ইসলাম সরকার (হাতপাখা), বিএনএফের মোহাম্মদ                    সারোয়ার-ই-কায়নাত (টেলিভিশন), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মানবেন্দ্র দেব (কাস্তে), জাকের পার্টির জুয়েল কবির (গোলাপফুল) ও জাসদের মো. নাজিম উদ্দিন শেখ (তারা)।  

গাজীপুর-৫ আসনে ৫ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তারা হলেন, আওয়ামী লীগের মেহের আফরোজ চুমকি (নৌকা), বিএনপির এ কে এম ফজলুল হক মিলন (ধানের শীষ), জাতীয় পার্টির রাহেলা পারভীন শিশির (লাঙ্গল), ইসলামী আন্দোলনের মাওলানা গাজী আতাউর রহমান (হাতপাখা) ও জাকের পার্টির আমিনুল ইসলাম মাহমুদ  (গোলাপফুল)।

প্রতীক বরাদ্দ পেয়ে প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করে  নিজ নিজ নির্বাচনী এলাকায় ছুটে যান।

মুন্সীগঞ্জে ২২ প্রার্থীর

মধ্যে প্রতীক বরাদ্দ

মাহীর নৌকা প্রতীক

মুন্সীগঞ্জ:মুন্সীগঞ্জের তিনটি আসনে চূড়ান্ত ২২ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে। মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে মহাজোটের প্রার্থী বিকল্পধারার মাহী বি চৌধুরী এবার কুলার পরিবর্তে নৗকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।  বিএনপির শাহ্ মোয়াজ্জেম হোসেন (ধানের শীষ), জাতীয় পার্টির শেখ সিরাজুল ইসলাম (লাঙ্গল), জাকের পার্টির হাজী আতাউর রহমান (গোলাপ ফুল), ইসলামি আন্দোলন বাংলাদেশের মোঃ আতিকুর রহমান খান (হাতপাখা) ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সমর দত্ত (কাস্তে) প্রতীক পেয়েছেন। 

নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী এস এম আকরামের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিচ্ছেন নেতাকর্মীরা                —ইত্তেফাক

মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আওয়ামী লীগের অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি (নৌকা), বিএনপি মিজানুর রহমান সিনহা (ধানের শীষ), জাকের পাটি মোঃ আশ্রাফুল আলম (গোলাপ ফুল), ইসলামি আন্দোলন বাংলাদেশ মোঃ মুনসুর হোসেন (হাতপাখা), বিএনএফ’র মোঃ বাচ্চু শেখ (টেলিভিশন), স্বতন্ত্র প্রার্থী সফিকুল ইসলাম কুড়াল এবং আরেক স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান দালান প্রতীক নিয়েছেন।

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আওয়ামী লীগের অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস (নৌকা), বিএনপি আব্দুল হাই (ধানের শীষ), জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ রাজু (লাঙ্গল), বাংলাদেশের বিপ্লবী ওয়াকার্স পার্টি শেখ মোঃ শিমুল (কোদাল), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি শেখ মোঃ কামাল হোসেন (কাস্তে), ইসলামি আন্দোলন বাংলাদেশ মোঃ রুহুল আমীন ভূঁইয়া (হাতপাখা), বিএনএফ’র সৈয়দ মোখলেছুর রহমান (টেলিভিশন), বাংলাদেশ মুসলিম লীগ ইকবাল হোসেন (হারিকেন)  ও স্বতন্ত্র প্রার্থী মেয়র প্রত্নী চৌধুরী ফাহরিয়া আফরিন পেয়েছেন একতারা।

সোমবার আনুষ্ঠানিকভাবে মুন্সীগঞ্জ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সায়লা ফারজানা সকাল ১০ থেকে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।  জেলায় মোট ৩০ জন প্রার্থী মনোনয়ন জমা দিলেও বাছাইয়ে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে বৈধ প্রার্থী সংখ্যা দাঁড়ায় ২৪। তবে নির্বাচন কমিশনে আপিল করে আরও ২জন মনোনয়ন বৈধতা ফিরে পান। এতে বৈধ প্রার্থী সংখ্যা হয় ২৬। তবে একই দলের একাধিক প্রার্থী মনোনয়ন জমা দেয়ার কারণে চার প্রার্থী বাদ পরেছেন। তাই এখন মুন্সীগঞ্জে চূড়ান্ত প্রার্থী সংখ্যা ২২ জন। এদের তিনজন স্বতন্ত্র প্রার্থী। বাকি ১৯জন নিবন্ধনকৃত রাজনৈতিক দলের প্রার্থী।

মানিকগঞ্জের  তিন আসনে ১৭ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

মানিকগঞ্জ:মানিকগঞ্জের পৃথক তিনটি আসনে আওয়ামী লীগের এক বিদ্রোহীসহ বিভিন্ন দলের প্রতিদ্বন্দ্ব্বী ১৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এসএম ফেরদৌস। সোমবার (১০ ডিসেম্বর) বেলা ১১টা দিকে জেলা প্রশাসকের হলরুমে বিভিন্ন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনে আওয়ামী লীগের প্রার্থী এএম নাঈমুর রহমান দুর্জয় পেয়েছেন নৌকা প্রতীক, আওয়ামী লীগের সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী এবিএম আনোয়ারুল হক পেয়েছেন সিংহ প্রতীক, বিএনপির প্রার্থী এসএ জিন্নাহ কবির পেয়েছেন ধানের শীষ প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খোরশেদ আলম প্রতীক এবং বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. ফারুক হোসেন (আসাদ) পেয়েছেন হারিকেন প্রতীক।

অপর দিকে মানিকগঞ্জ-২ (সিংগাইর-সদরের একাংশ-হরিরামপুর) আসনের আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগম পেয়েছেন নৌকা প্রতীক, এছাড়া বিএনপির প্রার্থী মঈনুল ইসলাম খান পেয়েছেন ধানের শীষ, এছাড়া জাতীয় পার্টির প্রার্থী এস, এম, আব্দুল মান্নান পেয়েছেন লাঙ্গল প্রতীক, বিকল্পধারার প্রার্থী গোলাম সারোয়ার মিলন পেয়েছেন কুলা প্রতীক, ইসলামী আন্দোলনের বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আলী হাতপাখা। এদিকে মানিকগঞ্জ-৩ (সদর-সাটুরিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ মালেক স্বপন পেয়েছেন নৌকা প্রতীক, বিএনপির প্রার্থী আফরোজা খান রিতা পেয়েছেন ধানের শীষ প্রতীক, গণফোরাম প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল পেয়েছেন উদিয়মান সূর্য, জাতীয় পার্টির প্রার্থী মো. জহিরুল আলম রুবেল পেয়েছেন লাঙ্গল প্রতীক। এছাড়া বাংলাদেশের বিপ্ল­বী ওয়ার্কার্স পার্টির মো. রফিকুল ইসলাম অভি পেয়েছেন কোদাল প্রতীক।