আড়াইহাজারে শ্রমিক হত্যার ঘটনায় মামলা গ্রেফতার ৭

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পায়ু পথে বাতাস ঢুকিয়ে প্যাকেজিং কারখানার এক শ্রমিককে হত্যা করার অভিযোগে নিহত সুমনের পিতা লিয়াকত আলী বাদী হয়ে সুমনের ১১ সহকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। এর মধ্যে ৭ জনকে আটক করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাতে সত্যভান্দি নয়াপাড়া গ্রামে অবস্থিত মুহাম্মদ জাফর ইকবালের মালিকানাধীন আজিজ প্যাকেজিং লিমিটেডের শ্রমিক সুমনের পায়ু পথে কমেপ্রসার মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে তাকে গুরুতর জখম করে মিলের সামনে ফেলে রাখা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভুলতা আল-রাফি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।