আজ ১১ ডিসেম্বর, দিনাজপুরের হিলি হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এইদিনে পাক বাহিনীর সঙ্গে প্রচণ্ড সম্মুখযুদ্ধে শাহাদত বরণ করেন ৩৪৫ জন ভারতীয় মিত্রবাহিনীসহ মুক্তিযোদ্ধারা। দিবসটি পালনে বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়েছে।
স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, রণকৌশলগত কারণে হিলি দখল নিতে এপ্রিল মাস থেকে আকাশ ও সড়কপথে একাধারে হামলা চালায় পাকসেনারা। একপর্যায়ে ৯ ও ১০ ডিসেম্বর মুহাড়াপাড়া গ্রামের পাশে পাক বাহিনীর সঙ্গে মিত্রবাহিনীর প্রচণ্ড সম্মুখ যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধে শাহাদত বরণ করেন ৩৪৫ জন মিত্রবাহিনীসহ মুক্তিযোদ্ধা। আহত হয়েছিলেন প্রায় দুই হাজারের মত। অবশেষে ১১ ডিসেম্বর মুক্ত হয় হিলি।
আরো পড়ুন : পীরগঞ্জে নৌকার প্রচারণায় হামলা
হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. লিয়াকত আলী জানান, দিবসটি পালনে মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসুচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে বিজয় র্যালি, পুষ্পস্তবক অর্পণ, স্মৃতিচারণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা।
ইত্তেফাক/ইউবি