আটলান্টিকের সাউথ স্যান্ডউইস দ্বীপপুঞ্জে মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.০। চায়না আর্থকুয়াক সেন্টার (সিইএনসি) এই তথ্য জানায়। খবর সিনহুয়ার।
চীনের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০ টা ২৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৫৮.৩৫ ডিগ্রী দক্ষিণ অক্ষাংশ ও ২৬.৩৭ ডিগ্রী পশ্চিম দ্রাঘিমাংশে ভূপৃষ্ঠের ১৫০ কিলোমিটার গভীরে বলে জানানো হয়।
ইত্তেফাক/ এসআর