অপহরণের ৪ দিনেও উদ্ধার হয়নি মাদ্রাসা ছাত্র আশিক মিয়া (১২)। আশিক মিয়া উপজেলার পাঁচবাগ ইউনিয়নের চৌকা গ্রামের সৌদি প্রবাসী আলতাফ হোসেনের ছেলে। আশিক গফরগাঁও পৌর এলাকার রেলস্টেশন সংলগ্ন হিফজুল কোরআন মাদ্রাসার কিতাব বিভাগের আবাসিক ছাত্র।
গফরগাঁও থানা পুলিশ ও আশিকের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টায় হিফজুল কোরআন মাদ্রাসার এক শিক্ষক অপহৃত আশিকের মা জোসনা বেগমের মোবাইলে কল করে জানায় আশিককে পাওয়া যাচ্ছে না। পরে পরিবারের লোকজন আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করে কোথাও আশিককে পায়নি।
ওইদিন দুপুর ২টায় আশিকের মার মোবাইলে কল করে বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা মুক্তিপণ পরিশোধের দাবি করে অজ্ঞাতনামা ব্যক্তিরা। মুক্তিপণ না পেলে আশিকের বড় ধরনের ক্ষতি করার হুমকি দেয় তারা। শনিবার রাতেই এ বিষয়ে গফরগাঁও থানায় একটি জিডি করেন আশিকের মা।
অশিকের মা জোসনা বেগম বলেন, তার ছেলেকে উদ্ধারে তার পরিবার র্যাব, পুলিশ, ডিবিপুলিশসহ সকলের দ্বারস্থ হয়েছে।
আরও পড়ুন: সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তীর ১৫ মৃত্যুবার্ষিকী আগামীকাল
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকূল সরকার বলেন, ছেলেটিকে উদ্ধারে র্যাবসহ পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।
ইত্তেফাক/নূহু