চট্টগ্রামে আসামির হামলায় ২ পুলিশ আহত

চট্টগ্রামে আসামির হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে নগরীর কলাবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলিতে মো. আজাদ (৩৪) নামে এক আসামি আহত হয়েছেন।

 

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, ভোরে নগরীর কলাবাগিচা এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় বিভিন্ন মামলার আসামি আজাদকে গ্রেফতারের চেষ্টা করলে তিনি পুলিশের ওপর হামলা চালায়। হামলায় এএসআই আবু হায়াত আরেফিন ও কনস্টেবল রাসেল মিয়া আহত হন। এ সময় আত্মরক্ষায় পুলিশ গুলি চালালে আজাদ আহত হন।

আরো পড়ুন : খুবি শিক্ষক সমিতির সভাপতি সারওয়ার, সম্পাদক লিমন

তিনি আরো জানান, আজাদের বিরুদ্ধে ছিনতাই ও অস্ত্রসহ সাতটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

ইত্তেফাক/ইউবি