গণিত
হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
১. পাঁচটি সংখ্যা প্রতীক লেখ।
উত্তর : ১, ২, ৩, ৪, ৫।
২. দুইটি প্রক্রিয়া প্রতীকের নাম ও চিহ্ন লেখ।
উত্তর : যোগ (+) এবং গুণ (´)।
৩. ‘ ’ প্রতীকটি কেন ব্যবহূত হয়?
উত্তর : অজানা সংখ্যা জানার জন্য।
৪. দুটি অক্ষর প্রতীকের চিহ্ন লেখ।
উত্তর : ক ও খ।
৫. সমান চিহ্নটি লেখ।
উত্তর : ‘ = ’।
৬. অক্ষর প্রতীক সংবলিত গাণিতিক বাক্যকে কী বলে?
উত্তর :অক্ষর প্রতীক সংবলিত গাণিতিক বাক্যকে খোলা বাক্য বলে।
৭. একটি খোলা বাক্যের উদাহরণ দাও।
উত্তর : ২ ´ ক + ৭ = ৪৫।
৮. গাণিতিক বাক্য কাকে বলে?
উত্তর :গাণিতিক বাক্য হলো সংখ্যা, প্রতীক, রাশি বা গাণিতিক ধারণা সংবলিত এমন একটি উক্তি, যা সত্য না মিথ্যা নি:সন্দেহে বলা যায়।
৯. দুইটি জোড় সংখ্যা প্রতীকের নাম লেখ।
উত্তর : ২ ও ৪।
১০. ৭ ৫; ফাঁকা স্থানে কোন চিহ্ন বসবে?
উত্তর : ‘ > ’ (বড়)।
১১. ২ + ৪ ৬; ফাঁকা ঘরে কী বসবে?
উত্তর : ‘ = ’ (সমান)।
১২. ৮ ৬ =৪৮; ফাঁকা ঘরে কী বসবে?
উত্তর : ‘ ´’ (গুণ)।
১৩. যেকোনো দুটি বন্ধনী প্রতীক লেখ।
উত্তর : ১ম বন্ধনী ( ) ও ২য় বন্ধনী
{ }।
১৪. (ক + ১০) ´ ৩ = ৬০; খোলা বাক্যটিতে অক্ষর প্রতীকের মান কত?
উত্তর : ১০।
১৫. ৬ ৬ ৬ = ৬; ফাঁকা ঘরে কোন চিহ্ন বসবে?
উত্তর : ´, ¸।
১৬. ৯ ৯ ৯ ৯ = ৮; ফাঁকা ঘরে কোন চিহ্নগুলো বসবে?
উত্তর : ´, -, ¸।
গণিতে সংখ্যা প্রতীক বা অঙ্ক ১০টি ।
যথা: ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ০।