শিক্ষা সংবাদ

বিএন কলেজে ফটোগ্রাফি সোসাইটির আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী

বিএন কলেজ শিক্ষার্থীদেরকে আলোকচিত্র শিল্পে উদ্বুদ্ধ করার লক্ষ্যে “Change The Lens, Change The Story” এই স্লোগান সামনে রেখে গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর, ২০১৯ খ্রিস্টাব্দে বিএন কলেজ ঢাকা ফটোগ্রাফিক সোসাইটি তৃতীয় বারের মতো আয়োজন করে জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী । উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকার বি এন কলেজের  অধ্যক্ষ ক্যাপ্টেন এম নিয়ামুল হাসান, (এল), বিএন। প্রদর্শনীতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দুইটি ক্যাটাগরিতে মোট ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭২ জন শিক্ষার্থীর ৮০টি ছবি প্রদর্শিত হয়।

২৬ সেপ্টেম্বর, ২০১৯ তারিখে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট মঞ্চনাটক ও চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দীন ইউসুফ। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন। এসময় প্রধান অতিথি ফটোগ্রাফি বিষয়ে বলেন, বর্তমানে এ পেশার অনেক চাহিদা আছে আর তাই এ প্রজন্মের মধ্যে ফটোগ্রাফি শিল্পের ক্ষেত্রে অধিকতর দক্ষতা বৃদ্ধি ও প্রসার ঘটানোর মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন ঘটানো এবং বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরা সম্ভবপর হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ফটোগ্রাফি চর্চার মাধ্যমে সৃষ্টিশীল কাজে উত্সাহিত হবে এবং শিক্ষার্থীর মানসিক উন্নয়ন সাধনে সহায়ক হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।  অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসাবে ছিলো দৈনিক ইত্তেফাক।