তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
মো.নুরুল হক
প্রভাষক
সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ,ঢাকা
প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? ধারাবাহিক প্রস্তুতি যেকোনো সাফল্য বয়ে আনতে পারে। জেএসসি পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায়ভিত্তিক কিছুু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য তুলে ধরা হলো। নিয়মিত অনুশীলন করলে আশা করি পরীক্ষায় ভালো করবে ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব:
১.“প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে তাদের উত্পাদনশীলতা বাড়ে”-উক্তিটি ব্যাখ্যা করো।
২. “ঘরে বসে আয় করার সুযোগ”- ব্যাখ্যা করো।
৩. যোগাযোগের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ লিখ।
৪. ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব লিখ।
৫. সরকারি কর্মকাণ্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ লিখ।
৬. চিকিত্সা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব লিখ।
৭. গবেষণার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব লিখ।
৮. “তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে একজন কর্মী দক্ষ হয়ে ওঠে”-উক্তিটি ব্যাখ্যা করো।
৯. বাংলাদেশে মোবাইল ফোনের বিস্তার কীভাবে নতুন কর্ম সৃজনের দিগন্ত উন্মোচন করেছে? সংক্ষেপে লিখ ।
১০. “মোবাইল ফোনের বিস্তারে নতুন কর্মসৃজন সৃষ্টি হয়েছে”-উক্তিটি আলোচনা করো।
১১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী? পাঁচটি আইসিটি যন্ত্রের বর্ণনা দাও?
১২. “আইসিটির কল্যাণে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে”-উক্তিটি আলোচনা করো।
১৩. “ ই কমার্স আমাদের দৈনন্দিন জীবনকে আরও সহজতর করছে”-উক্তিটি আলোচনা করো।
কম্পিউটার নেটওয়ার্ক:
১৪. টপোলজি কি? চিত্রসহ বাস টপোলজি বর্ণনা করো।
১৫. টপোলজি কি? চিত্রসহ রিং টপোলজি বর্ণনা করো।
১৬. টপোলজি কি? চিত্রসহ ট্রি টপোলজি বর্ণনা করো।
১৭. টপোলজি কি? চিত্রসহ মেশ টপোলজি বর্ণনা কর।
১৮. রাউটার কি? এর কাজ করার পদ্ধতি সম্পর্কে লিখ।
১৯. যোগাযোগ ব্যবস্থায় স্যাটেলাইট ও অপটিকাল ফাইবারের ভুমিকা ব্যাখ্যা করো।
২০. নেটওয়ার্কিং এর ক্ষেত্রে মডেম ও ল্যানকার্ডের কার্যকারিতা সংক্ষেপে লিখ।
২১. প্রটোকল কী? নেটওয়ার্ক ব্যবহারে মিডিয়া ও সার্ভার এর প্রয়োজনীয়তা লিখ।
২২. নেটওয়ার্ক সচল রাখা প্রয়োজন কেন?
২৩. হাব ও সুইচের মধ্যে পার্থক্য লিখ।
২৪. মডেম কি? ডেটা চলাচলে মডেমের গুরুত্ব লিখ।
২৫. ল্যানকার্ড সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর।
২৬. সার্ভার,ক্লায়েন্ট,মিডিয়া,রিসোর্স এবং প্রটোকল কাকে বলে।
২৭. স্যাটেলাইট কী? স্যাটেলাইট এর পাঁচটি বৈশিষ্ট্য লিখ।
২৮. অপটিকাল ফাইবার কী? অপটিকাল ফাইবারের পাঁচটি বৈশিষ্ট্য লিখ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার:
২৯. ম্যালওয়ার কী? ম্যালওয়ার এর প্রকারভেদ আলোচনা করো।
৩০. ম্যালওয়ার কীভাবে কাজ করে?
৩১. কম্পিউটার ভাইরাস কী? কাজের ধরনের ভিত্তিতে ভাইরাসকে কতভাগে ভাগ করা যায়? সংক্ষেপে বিবরণ দাও?
৩২. ম্যালওয়ার থেকে নিষ্কৃতি পাওয়ার পাঁচটি উপায় লিখ।