রঙ্গরস

বৃদ্ধ লেখক সমারসেট মম মারাত্মক অসুস্থ হয়ে হসপিটালাইজড। তাঁর এক তরুণী ভক্ত ফোন করে জানতে চাইল তাঁকে ফুল আর ফলমূল পাঠালে তিনি কিছু মনে করবেন কি না! উত্তরে মম জানালেন, ‘ফলমূল পাঠানোর জন্য আমি বলব টু লেট আর ফুল পাঠানোর ক্ষেত্রে আমি বলব এটা টু আর্লি।’