বিনোদন রিপোর্ট
সম্প্রতি ‘গণ্ডি’ সিনেমার কাজ শেষ করলেন অভিনেতা মাজনুন মিজান। ‘ভুবন মাঝি’র পর ফাখরুল আরেফিনের সঙ্গে আবারো কাজ করলেন তিনি। এবার তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী অপর্ণা ঘোষ। এই সিনেমাটি আলোচনায় আসার অন্যতম কারণ এতে অভিনয় করেছেন ফেলুদা খ্যাত কলকাতার জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ও দেশের বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।
মিজান আবারো নতুন সিনেমা শুরু করবেন এ বছরেই। তবে এখন পর্যন্ত চূড়ান্ত কিছু হয়নি। চুক্তিবদ্ধ হলে এ বছরের ডিসেম্বর থেকে নতুন সিনেমার কাজ শুরু করবেন তিনি। নিয়মিত কাজের বাইরে একটি প্রামাণ্যচিত্রে কাজ শুরু করবেন মিজান। কৃষি মন্ত্রণালয় থেকে আয়োজিত দেশে উদ্ভাবিত ‘জিংক ধান’-এর ওপর কৃষকদের জন্য এই প্রামাণ্যচিত্রে অভিনয় করবেন মিজান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি আমাদের দেশের জন্য ভালো একটি কাজ। একজন শিল্পীর দায়িত্ববোধ থেকে কাজটি করছি।’
মিজান চলতি সময়ে ব্যস্ত আছেন নিয়মিত ধারাবাহিক নিয়ে। এছাড়া নতুন একটি ধারাবাহিকের জন্য চলতি মাসে অস্ট্রেলিয়া যাবেন এই অভিনেতা।